XtGem Forum catalog
HomeGalleryAbout Us

প্রচলিত কুসংস্কার : পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না। মুফতি মুনিরুল ইসলাম।

#
প্রচলিত কুসংস্কার : পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না। মুফতি মুনিরুল ইসলাম।
পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে। আমাদের দেশে প্রচলিত অসংখ্য কুসংস্কারের মধ্যে একটি হলো, পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক ধারণা মাত্র। ইসলামী শরীয়াতে এর কোন ভিত্তি নেই। কি অদ্ভুত মিলকরণ! খাওয়ার ডিমের সাথে পরীক্ষায় ডিম, প্রচলিত কথায় (গোল্লা) পাওয়ার কোন দূরতম সম্পর্কও নেই। অথচ এমন অদ্ভুত ভিত্তিহীন বিশ্বাস আমাদের মন মগজে গেথে আছে। শৈশব কাল থেকেই এসব কুসংস্কার আমাদের বিশ্বাসের অংশ হয়ে যায়। ফলে বড় হয়েও এসব ভিত্তিহীন অলীক বিশ্বাস আমরা লালন করি। পক্ষান্তরে ডিম একটি পুষ্টি সমৃদ্ধ খাবার। যে কোন সময়ই খাওয়া যায়। বরং এ ভুল বিশ্বাসের ভিত্তিতে পরীক্ষার পূর্বে ডিম খাওয়া বর্জণ করা গুনাহের কাজ। কারণ, এটা আল্লাহ তায়ালার হালাল ঘোষিত কোন খাদ্য শরীয়াতের দলীল ব্যতীত নিষিদ্ধ বা হারাম করার নামান্তর। কাজেই এমন কু-সংস্কার থেকে আমাদেরকে বেচে থাকতে হবে।
Back to posts
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE
Category:
Islamic TalksIslamic Talks
Technology and TipsTechnology and Tips
Home
12881© All rights reserved
By Maruf